জাতীয়

টেকসই স্থাপনা নির্মাণে যৌথভাবে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, ভূমিকম্প সহনীয় ও টেকসই ভবন নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ পুরাতন ভবনের স্থায়ীত্ব বৃদ্ধিতে সরকারের গণপূর্ত অধিদপ্তর ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) যৌথভাবে কাজ করছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে গণপূর্ত অধিদপ্তর ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার বাস্তবায়নাধীন " PROMOTING BUILDING SAFETY FOR DESASTER RISK REDUCTION (BSPP) প্রকল্পের আওতায় আয়োজিত Enhancement of Building Safety in Bangladesh এর সমাপনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণে জাপানের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণে জাপানের সুখ্যাতি সর্বজন স্বীকৃত। তাদের এবং এদেশের স্থপতিদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে টেকসই স্থাপনা নির্মাণের একটি অগ্রসর প্লাটফর্ম তৈরি করেছে এই প্রকল্প। এ প্রকল্পের আওতায় দক্ষ জনবল তৈরীর উদ্দেশ্যে ইতোমধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে ৫৪ টি সেমিনারের মাধ্যমে ১৯০০ জন প্রকৌশলী, স্থপতি ও সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কারিগরি দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এ প্রকল্পের আওতায় নগর অঞ্চলে ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণের ক্ষেত্রে হ্যান্ডবুক/ম্যানুয়াল প্রণয়ন করা হয়েছে। এছাড়া রেট্রোফিটিং প্রযুক্তির মাধ্যমে এ প্রকল্পের আওতায় রেডিও সেন্টার, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পূর্ত ভবন প্রভৃতির গুরুত্বপূর্ণ স্থাপনার স্থায়িত্ব বৃদ্ধি করা হয়েছে।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে কারিগরি দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আক্তারের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো: শহীদ উল্লা খন্দকার, বাংলাদেশের নিযুক্ত জাইকার প্রধান রিপ্রেজেন্টেটিভ মিস্টার হায়াকাওয়া ইউহো।
অনুষ্ঠানের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর...

গজারিয়াতে সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ গ্রেপ্তার এক, দেশীয় অস্ত্র উদ্ধার 

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপের সাথে জ...

গুড গভরনেন্স ফোরাম এর নির্বাচনী জনমত জরিপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াই শুরুর আগেই নির্বাচনী মাঠের সমীক...

মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় ৬ স্তরের বলয়

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত...

কেশবপুরে মসজিদ ও সরকারি সম্পত্তি উদ্ধারসহ ভুমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন

কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর খানপাড়া জামে মসজিদের সাড়ে ৩৯ বিঘা এবং সরকারি প্...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর...

জয়-পরাজয় মেনে নিন: সিইসি

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান...

শরীয়তপুরে ৭ লাখ টাকা-ভোটার তালিকাসহ জামায়াত কর্মী ধৃত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, ভোটার তা...

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হ...

৭৪ লাখ টাকাসহ বিমানবন্দরে ধৃত জামায়াত নেতা

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা