সংগৃহীত ছবি
সারাদেশ

“জুলাই স্মৃতি সংযোগ করিডোর” ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা আদিলুর রহমান

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ আদালতের ”জুলাই স্মৃতি সংযোগ করিডোর”এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ট্রাক

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টায় মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সাথে এ সংযোগ করিডোর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়াও তিনি কয়েকটি প্রোগামে উপস্থিত ছিলেন।

এ সময় উপদেষ্টা আগস্ট মাসে আন্দোলনে জেলায় থেকে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে সংযোগ করিডোর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংযোগ করিডোরটি জেলা ও দায়রা জজ আদালত ভবন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে চলাচলের জন্য করা হবে।

সংযোগ করিডোরটি শহীদ রিয়াজুল ফরাজী, ডিপজল সরদার, মো. সজল ও মানিক মিঞা শারিফ এর নাম লিখা হয়েছে। সংযোগ করিডোর উদ্বোধনের পর উপদেষ্টা আদালতে বৃক্ষ রোপণ করেন। এর আগে তিনি সাংবাদিকদ ও শহীদ পরিবার নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা সহ আদালতের অন্যান্য বিচারক, আইনজীবীরা সহ অন্যান্য কর্মকর্তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা