ফাইল ফটো
জাতীয়

বনানীতে মাইক্রোবাসের ধাক্কায় আহত ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন- আলামিন (৫০), মো. দুলাল (৩৫ ), মো. হাবিব (৩০), মো. রাসেল (৩৫) মো. বেলাল (৩০)।

হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. শাহ আলম জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় রামপুরা থেকে সিএনজি যোগে বনানীতে যাওয়ার পথে এয়ার ফোর্স হেডকোয়ার্টারের সামনে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি চালকসহ পাঁচজন রাস্তায় পড়ে আহত হন। তাদের চিকিৎসার জন্য রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতরা সবাই ডেকোরেশন শ্রমিক। বনানীতে কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে তিনজন চিকিৎসাধীন। একজনকে পুঙ্গ হাসপাতালে রিফার করা হয়েছে।

জানা যায়, আহতরা তেজগাঁও বেগুনবাড়ি রশিদের বাড়ির ভাড়াটিয়া। মাইক্রোবাসটি বনানী থানায় জব্দ রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা