বাংলামোটরের আগুন নিয়ন্ত্রণে
জাতীয়

বাংলামোটরের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে আর কে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ১০ তলা ভবনের ছয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

দগ্ধ তিন জনই 'রাবেয়া এন্টারপ্রাইজ' নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মী। এদের মধ্যে মামুন খান (৩১) অসিফ সহকারী, তাফসির মিয়া (২৬) ও মানিক ফকির (২০) দু'জন শ্রমিক।

আহতদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির হিসাবরক্ষক আবু সাঈদ জানান, তারা বাচ্চাদের খেলনা সামগ্রী চীন থেকে আমদানি করেন। সেখানে কাজ করার সময়ে হঠাৎ আগুন লেগে যায়, এতে তারা দগ্ধ হয়েছেন।

দুর্ঘটনায় দগ্ধ শ্রমিক মানিক ফকির জানান, আমরা তিনজন সাত তলায় বাচ্চাদের খেলনা মালামালগুলো গোছানোর কাজ করছিলাম। সে সময় হঠাৎ রুমের মধ্যে আগুন ধরে যায়। এতে আমরা দগ্ধ হই। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন, ৩ জনের মধ্যে মামুনের শরীরের ৩৪ শতাংশ, মানিক ফকিরের ২ শতাংশ ও তাফসীর ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা