জাতীয়

সোনারগাঁয়ে মফিজুল হত্যা মামলায় একজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারঁগায়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কলেজছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মৃত্যুদণ্ড আদেশ প্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোনারগাঁয়ের জানপুর ইউনিয়নের মুছারচর এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৩৮)। এছাড়া তার ছোট ভাই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আলমগীর (৩৫) ও বাসিত (২৮)। তারা পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, আসাদ, শাহ জামাল, জুয়েল, মমতাজ বেগম, কল্পনা বেগম, কামাল ও নজরুল ইসলাম।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ ৩ জন পলাতক এবং বাকি ৭ জন আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমীন আহমেদ বলেন, ২০১১ সালের ৯ নভেম্বর সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উল্লেখিত আসামিরা শহীদুল্লাহর বাড়িতে টেঁটা ও ধারালো ছুরিসহ হামলা চালান। এসময় শহীদুল্লার কলেজ পড়ুয়া ছেলে মফিজুল ইসলামকে টেঁটা দিয়ে খুঁচিয়ে হত্যা করেন। একইসময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালান। এতে আরও কয়েকজন আহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় শহীদুল্লাহ বাদী হয়ে সোনারগাঁ থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় ১২ জনের সাক্ষগ্রহণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন। এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা ছিলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা