ছবি: সংগৃহীত
সারাদেশ

পূর্ব বিরোধের জেরে ডাকাতির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কৃষক মো. খোকন মিয়ার বসত ঘরে ডাকাতির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে আজও উত্তপ্ত গাজীপুর

মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মো. খোকন মিয়া চর শুল্লুকিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী নুর মোহাম্মদ ও তার ছেলেদের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে তার। ওই বিরোধকে কেন্দ্র করে বেশ কয়েকবার নুর মোহাম্মদ ও তার ছেলে মামুন হোসেন, সজিব ও সাকিব খোকনের পরিবারকে হামলা ও মামলার হুমকি দেয়।

আরও পড়ুন: শাহজাদপুরে বাসে আগুন

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে আমার পালিত বড় জাতের গরু ১ লাখ ৫ হাজার টাকা বিক্রি করে বসত ঘরে রেখে ঘুমিয়ে পড়ি। গরু বিক্রির টাকা বসত ঘরে রাখা আছে টের পেয়ে নুর মোহাম্মদ মিয়া তার ছেলেদের দিয়ে স্থানীয় সন্ত্রাসী ডাকাত সামছুদ্দিন স্বপনসহ একাধিক ডাকাত ভাড়া করে রাত দেড়টার দিকে আমার বসত ঘরে হামলা চালিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।

এ সময় বাক্স ভেঙ্গে গরু বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও গৃহবধূর শরীর থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আশপাশের লোকজন টের পেয়ে এগিয়ে আসতে চাইলে কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

আরও পড়ুন: রাজধানীতে যানচলাচল স্বাভাবিক

অভিযুক্ত নুর মোহাম্মদের ছেলে মো. মামুন বলেন, খোকন মিয়া আমার চাচা হয়। তাদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার রাতে তিনি লোকজন নিয়ে আমাদের জমিতে থাকা ঘরের মধ্যে আমার স্ত্রীকে মারধর করে মালামালসহ পুরো ঘর তুলে নিয়ে যায়।

পরে আমাদের ফাঁসানোর জন্য তারা নিজেদের ঘরে ভাংচুর করে থানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ডাকাতির ঘটনা ঠিক নয়। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাদের পরিচিত লোকজন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা