সংগৃহীত
জাতীয়

রাজধানীতে যানচলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপিসহ অন্যান্য দলের তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আগের মতো ২য় দিনেও নিস্তেজ হয়ে গেছে। চলমান অবরোধ উপেক্ষা করেই বের হয়েছেন রাজধানীর কর্মজীবীরা। স্বাভাবিক দিনের মতোই আজও চলছে যানবাহন।

আরও পড়ুন: ট্রাকের নিচে প্রাইভেটকার, নিহত ১

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা যায়।

রাজধানীর পল্টন, কাকড়াইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বাড্ডা, নতুন বাজার, কুড়িল, এয়ারপোর্ট সড়ক, গুলশান, মহাখালী, বনানীর সড়কে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার যানবাহনের চাপ দেখা গেছে।

এছাড়াও শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, আজিমপুর, মানিক মিয়া অ্যাভেনিউ, শ্যামলী, কল্যাণপুর এলাকাতেও যানবাহনের সংখ্যা বেড়েছে। যানবাহন বাড়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন সিগন্যালে গণপরিবহন দীর্ঘ সারিও দেখা গেছে।

এদিকে সপ্তাহের শেষ দিনের সকালে কাজে বের হওয়া অফিসগামী মানুষের সংখ্যাও সড়কে বাড়ছে। সড়কে রিকশা, সিএনজি, রাইড শেয়ারিং মটোরসাইকেলেও যাত্রী বেড়েছে।

আরও পড়ুন: কাকলীতে বাসে আগুন

রাজধানীর গাবতলীর দিক থেকে বৈশাখী বাসে চড়ে গুলশানের অফিসে এসেছেন বেসরকারি চাকরিজীবী তৌহিদুল ইসলাম। তিনি জানান, আজ সকালে অফিসে আসার সময় অবরোধের অন্যান্য দিনের তুলনায় সড়কে গাড়ি, গণপরিবহন ও মানুষের সংখ্যা বেশি দেখেছি। সকালে অফিস টাইম হওয়ার কারণে পুরো রাস্তাতেই অফিসগামী মানুষরা বাসে উঠার অপেক্ষায় থাকে। তবে অবরোধের প্রথম দিকে এতটা যানবাহন চলতে দেখা যায়নি। অল্প কিছু যানবাহন চলতো। কিন্তু আজ দেখলাম ভিন্ন চিত্র।

রাজধানীর শান্তিনগরে উত্তরা থেকে সদরঘাটে চলাচল করা ভিক্টর বাসের চালক লাল মিয়ার সঙ্গে কথা হয়। তিনি জানায়, অবরোধের ১ম দিকে ভয়ে গাড়ির মালিকরা গাড়ি সড়কে বের করেনি। আমাদেরও তো পেট আছে, গাড়ি বন্ধ থাকলে ইনকাম, জীবিকা বন্ধ থাকে আমাদের। তাই বাধ্য হয়ে গাড়ি বের করেছি, অন্যরাও বের করে চলাচল করছে।

মহাখালী এলাকায় দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্য মাহাফুজুর রহমান জানায়, আজ সকাল থেকেই সড়কে গণপরিবহন, যানবাহনের সংখ্যা অনেক বেশি। এছাড়া গণপরিবহনে যাত্রীর সংখ্যাও বেশি দেখা যাচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা