ছবি: সংগৃহীত
জাতীয়

শাহজাদপুরে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজাদপুর এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে আজও উত্তপ্ত গাজীপুর

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২ টা ২৫ মিনিটে রাইদা পরিবহনের বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ২ টা ২৫ মিনিটে আমরা রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই। আমাদের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

আরও পড়ুন: রাজধানীতে যানচলাচল স্বাভাবিক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, গতকাল সকাল ৬ থেকে আজ সকাল ৯ টা পর্যন্ত ১৩ টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) ৫ টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩ টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১ টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১ টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২ টি ও চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১ টি আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

এসব ঘটনায় ৭ টি বাস, ৪ টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাক পুড়ে যায়।

প্রসঙ্গত, আজ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ‘একদফা’ দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধ শেষ হবে আগামীকাল ভোর ৬ টায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা