ফাইল ছবি
জাতীয়

রাজধানীতে ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরু হওয়ার আগেই রাজধানীতে ৩ টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে কোনো সহিংসতা চাই না

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯ টা থেকে রাত ১০ টা ৫০ মিনিট পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার রাত সোয়া ৯ টার দিকে গুলিস্তানের টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট রাত ৯ টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা- সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: অবরোধে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

রাত সাড়ে ১০ টায় রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট।

এছাড়া রাত ১০ টা ৫০ মিনিটের দিকে রাজধানীর কলাবাগান এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

আরও পড়ুন: বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ৯ টা ১৫ মিনিটে খবর আসে রাজধানীর গুলিস্তানের টোল প্লাজার পাশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নেভায়।

পরে রাত সাড়ে ১০ টায় খবর আসে রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট।

আরও পড়ুন: মুগদায় বিএনপির লিফলেট বিতরণ

রাত ১০ টা ৫০ মিনিটে খবর আসে রাজধানীর কলাবাগান এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।

এদিকে শনিবার রাত ১০ টার দিকে ফেনীর লালপুর এলাকায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সিএনজি চালক মুরাদ হোসেন জানান, রাত সাড়ে ৯ টার দিকে গাড়ি মেরামত করতে গ্যারেজে আসি। কিছুক্ষণ পর মুখোশ পরা ৭/৮ জন লোক এসে পেট্রোল ঢেলে সিএনজিতে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন: অবরোধে রাস্তায় জ্যাম বেড়ে গেছে

তাদের মধ্যে কামাল নামের একজনের মুখোশ খুলে পরায় চিনে ফেললে তারা আমাকে মারধর করার চেষ্টা করে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মজিদ জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, নাশকতাকারীদের মধ্যে কামাল নামে একজনকে সিএনজিচালক চিনতে পেরেছে। তারা ২ জনই শহরের আরামবাগের বাসিন্দা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেয় বিএনপি। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২/১ দিন পরপরই অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলো।

সেই ধারাবাহিকতায় ভোট বর্জনে গত ২১-২৩ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ এবং রোববার সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা