ছবি : সংগৃহিত
সারাদেশ

নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ আগুনে একটি টেক্সটাইল কারখানার কেমিক্যাল গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এই আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন: বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার তারাবো পৌরসভার আরিয়াব এলাকায় এইচ এস টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস, ডেমরা ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

স্থানীয়রা বলেন, গভীর রাতে হঠাৎ ওই মিলের গোডাউনে আগুন লেগে যায়। সাথে সাথে আগুনের লেলিহান শিখা কারখানার পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।

এতে আশপাশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও সুগার মিলের উদ্বোধন

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও ডেমরা ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট উপস্থিত হয়। সেই সাথে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে এই আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সান নিউজ/ এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা