সংগৃহীত ছবি
সারাদেশ

আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

আরও পড়ুন : সীমান্তে মিলল ২ যুবকের লাশ

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় এসকেনদার খাঁ (৭০)।

তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক। তিনি কালকিনির ভাটাবালী গ্রামের হোসেন খাঁর ছেলে।

আরও পড়ুন : আগুনে ভস্মীভূত ৭ ঘর

স্থানীয়রা বলেন, শনিবার ভোরে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হন এসকেনদারসহ বেশ কয়েকজন। এ সময় মাদারীপুর-৩ আসনের নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়ার সমর্থক ও লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারির নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় এসকেনদারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পায়ের রকও কেটে দেওয়া হয়। বাধা দিলে আরেকজনকে কুপিয়ে আহত করা হয়।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুজনকে পাঠানো হয় বরিশাল শেরেবাংলা মেডিকেলে। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসারত অবস্থায় মারা যান এসকেনদার। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আরও পড়ুন : প্রেসক্লাব আলফাডাঙ্গার নতুন কমিটি ঘোষণা

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনানা বেগম নিশ্চিত করে বলেন, এতে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাদারীপুরের কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা