ছবি: সংগৃহীত
সারাদেশ

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ আজ

রোববার (২৪ ডিসেম্বর) রাত ৩ টা ৩০ মিনিট থেকে পদ্মা নদীতে নৌযান চলাচলের জন্য মার্কিন বাতি দেখা বন্ধ হলে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, শনিবার সন্ধ্যার (২৩ ডিসেম্বর) পর থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রোববার রাত ৩ টা ৩০ মিনিটের পর থেকে পুরো নৌপথ কুয়াশায় ঢেকে যায়।

আরও পড়ুন: রাজধানীতে ৩ বাসে আগুন

এ সময় দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝ নদীতে আটকা পরে। ফলে দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে নৌ চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের জন্য আসা বেশ কিছু যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। আটকে পাড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টরা তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন: আজও বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ফেরির দিকনির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে রাত ৩ টা ৩০ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে। দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝ নদীতে আটকা রয়েছে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা কোনো ফেরি আটকা আছে কিনা, আমার জানা নেই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা