ছবি : সংগৃহিত
সারাদেশ

ট্রাকচাপায় যুবক নিহত 

নিজস্ব প্রকতবেদক: বগুড়ায় শহরের পালশা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা ইমরান হোসেন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোকাদ্দেছ হোসেন (২৫)। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছোট ডাংগাপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে।

জানা যায়, মোটরসাইকেলযোগে হাইওয়েতে উঠার সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মোকাদ্দেছ মারা যান ও গুরুতর আহত হন ইমরান।

আরও পড়ুন: সীমান্তে মিলল ২ যুবকের লাশ

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ইমরান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশাচালককে তুলে নিয়ে দুই দিন শিকল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা