জাতীয়

র‌্যাব সদস্যের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় শুভ মল্ল (২৬) নামে র‌্যাব সদস্যের মাথায় গুলি লেগে রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে র‌্যাব সদর দপ্তরে তার মাথায় গুলি লাগার ঘটনা ঘটে। এটি দুর্ঘটনা, না কি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পারেনি র‌্যাবের কর্মকর্তারা। ওই পুলিশ কনস্টেবল প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন। শুভর বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, শুভর নামে বরাদ্দ হওয়া রাইফেলের গুলিতে তার মৃত্যু হয়েছে। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা জনিত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা