জাতীয়

প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক: দেশে গ্যাসের সংকট কাটাতে সিএনজি ফিলিং স্টেশনগুলো বিকাল পাঁটটা থেকে ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই আদেশ কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিদিন বিকেল পাঁটা থেকে রাত এগারোটা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।

পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়টি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়- পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।

এমতাবস্থায় ওই সিদ্ধান্তের আলোকে(বিকেল পাঁচটা থেকে রাত এগরোটা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা ও বিষয়টি অন্তত তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা