বিশ্ববিদ্যালয়
জাতীয়

কবে খুলবে বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদকঃ প্রায় দেড়বছর পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলেও এখনো বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়নি। এদিকে অনেক বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে সশরীরে পরীক্ষা চলছে। শিক্ষকরা জানায়, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই এই পরীক্ষা নেয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় খুলে দিতে গত ৬ মাস ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আর চলতি মাসের শুরুতে ১২ সেপ্টেম্বর স্কুল ও কলেজ খুলে দেয়ার ঘোষণার পরেই বিশ্ববিদ্যালয় খোলার দাবি আরো জোরালো হয়। এ অবস্থায় দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের দিকে।

ঢাবির একটি সূত্র জানায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রভোস্ট কমিটির বৈঠক ডাকা হয়েছে। পরদিন ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হবে জরুরি অ্যাকাডেমিক কমিটির সভা। ধারণা করা হচ্ছে, ১৬ তারিখের প্রভোস্ট কমিটির বৈঠক থেকেই বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আমাদের একটা মিটিং রয়েছে। এরপর জানা যাবে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ। তবে হলে থাকতে হলে শিক্ষার্থীদের টিকা নিতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা