জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক।

রোববার (১২ সেপ্টেম্বর) বঙ্গবভনে রাষ্ট্রপতির সাথে দেখা করতে যান তেরিংক।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় বিদায়ী দূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, যোগাযোগ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে। রাষ্ট্রপতি আশা করেন, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলো নীতি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেবে।

রাষ্ট্রপতি এসডিজি অর্জনে সহযোগিতা প্রদান করায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন। তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা