জাতীয়

সংখ্যালঘুদের বাড়ি-ঘর দখল করছে আওয়ামী লীগ : শামা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও এমপিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সংখ্যালঘুদের বাড়িঘর-জমি দখল করছে। বর্তমান স্বৈরাচার সরকার সব সময় দাবি করে বিএনপি রাষ্ট্রের দায়িত্বে থাকলে সংখ্যালঘুরা নির্যাতিত হয়, এটা মিথ্যে প্রচারণা। এই প্রচারণাবন্ধে দলের নেতাকর্মীদেরকে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী বছরে সারাদেশ থেকে সংখ্যালঘুদের নিপীড়নের তথ্য তুলে আনতে হবে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় শামা ওবায়েদ এসব কথা বলেন। বড়দিন উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ফোরাম ঢাকা মহানগর কমিটি।

শামা ওবায়েদ বলেন, আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি। দেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, সর্বস্তরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী বছর আমাদের দেশ ৫০ বছরে পা দেবে। বিএনপি প্রথম আওয়ামী লীগের আগে বিভিন্ন ধরনের কমিটি গঠন করেছে।

সারা বছর আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করবো। বিএনপি মুক্তিযোদ্ধারের দল। ২০২১ সালে প্রতিদিন আমাদের সারা বিশ্বে প্রমাণ করতে হবে আওয়ামী লীগ রাজাকারের দল, শেখ হাসিনা ও শেখ মুজিবের পরিবারের কেউ মুক্তিযুদ্ধে যায়নি, মুক্তিযুদ্ধ করেনি। এই উপমহাদেশের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি জিয়াউর রহমান যিনি রণাঙ্গণে সরাসরি যুদ্ধ করেছেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপিনেতা নিতাই রায় চৌধুরী, আবদুস সালামসহ অনেকে উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা