জাতীয়

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে কাকরাইল গির্জায় প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক : আজ ২৫ ডিসেম্বর, সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’। এ উপলক্ষে শুক্রবার সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অংশগ্রহণে রাজধানীর কাকরাইল গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় সারাবিশ্বের মানুষের জন্য শান্তি কামনা করা হয়। পাশাপাশি করোনা থেকে দ্রুত মুক্তির জন্যও অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। সরকারি নির্দেশনা মেনে মাস্ক পরে প্রার্থনায় অংশ নেন যিশু খ্রিস্টের অনুসারীরা।

কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চ ও তেজগাঁওয়ের জপমালা রানীর গির্জা দুটোই সাজানো হয়েছে বিভিন্ন রংয়ে। রয়েছে আলোক সজ্জাও। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। প্রতিকী গোশালায় তুলে ধরা হয়েছে শিশু যিশু, মাতা মেরির মমতা। প্রত্যেকটি গির্জার ভেতর সাজানো বিভিন্ন রংয়ে। রয়েছে আলোক সজ্জাও। সব চার্চে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। তুলে ধরা হয়েছে শিশু যিশু, মাতা মেরির মমতা। করোনার মধ্যেও বড়দিনের আয়োজনে শিশুদের ছিলো বাধভাঙা উচ্ছ্বাস।

এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন গির্জায় শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। উৎসব নির্বিঘ্ন করতে, রাজধানী জুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে করোনার কারণে এবারের উৎসব উদযাপন হচ্ছে সীমিত আকারে। মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। ঢাকা মহানগরীর ৬৬ গির্জায় রয়েছে বড়দিনের আয়োজন।

উৎসব উদযাপনে খিস্ট ধর্মাবলম্বীদের সবার ঘরেই আয়োজন করা হয় কেকসহ বিভিন্ন ধরনের খাবারের। বড়দিন উপলক্ষে রাজধানীর পাঁচ তারকা হোটেলে থাকছে বিশেষ আয়োজন। বসানো হয়েছে আলোকসজ্জিত ক্রিসমাস ট্রি।

এদিকে বড়দিনের প্রস্তুতি দেখতে রাজধানীর বিভিন্ন গির্জায় যান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। জানান, উৎসবের নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের ব্যবস্থা নেয়া হয়েছে।

মহান যিশুখ্রিষ্ট জন্মেছিলেন ২৫শে ডিসেম্বর। দুই হাজার বছর আগে, বর্তমানের ফিলিস্তিনের বেথেলহেমের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক। সেই থেকে সে দিনটিকে বড়দিন হিসেবে উদ্‌যাপন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা