সংগৃহীত
আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোতে একটি ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মালির সীমান্তের কাছে অবস্থিত ওদালান প্রদেশের এসসাকানে গ্রামে রোববারের উপাসনার সময় ওই ক্যাথলিক গির্জায় এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে কিছু বিবরণ প্রকাশ করা হয়।

আরও পড়ুন : নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

একজন চার্চ কর্মকর্তা বলেছেন, বন্দুকধারীরা সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠীর সদস্য। অবশ্য পশ্চিম আফ্রিকার এই দেশটির রাজধানী ওয়াগাদুগুর কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় ডায়োসিসের প্রধান অ্যাবট জিন-পিয়েরে সোয়াদোগোর এক বিবৃতিতে বলা হয়, হামলার পর ১২ জন তাৎক্ষণিকভাবে মারা গেছে এবং অন্য তিনজন হাসপাতালে মারা গেছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলা

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই বেদনাদায়ক পরিস্থিতিতে যারা মারা গেছেন তাদের জন্য, আহতদের সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করতে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।’

প্রসঙ্গত, বুরকিনা ফাসোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশটির কর্তৃপক্ষ আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত ইসলামপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করেছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।

আরও পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু

এছাড়া গত তিন বছরে দেশটির গির্জাগুলোকে বারবারই লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বহু উপাসককে হত্যা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা