সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চীনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলে নানজিংয়ের এক আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৪৪ জন।

আরও পড়ুন: মেক্সিকোতে সংঘর্ষ, নিহত ১২

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সময় ভোর ৬ টার দিকে ভবনটিতে আগুন লাগে ।

নানজিয়াং চীনের গুরুত্বপূর্ণ শহর। ৮০ লাখেরও বেশি মানুষ বসবাস করেন শহরটিতে। চীনের অর্থনৈতিক রাজধানী নামে পরিচিত সাংহাই থেকে শহরটির দূরত্ব ২৬০ কিলোমিটার।

আরও পড়ুন: গাজা এখন ‘ডেথ জোন’

যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি নানজিয়াংয়ের ইউহুয়াতাই উপশহরে অবস্থিত। ভবনটিতে দুর্ঘটনার কারণ অবশ্য এখনও জানা যায়নি। তবে আগুন ও অন্যান্য প্রাণঘাতী দুর্ঘটনা চীনে বিরল নয়। মূলত দাপ্তরিক গাফিলতি ও নিরাপত্তা বিষয়ক অবহেলা এসব দুর্ঘটনার জন্য দায়ী।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে চীনের মধ্যাঞ্চলীয় শহর জিনিইউতে এক দোকানে আগুন লেগে নিহত হয়েছিলেন ১ ডজনেরও বেশি মানুষ। প্রায় কাছাকাছি সময়ে একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে নিহত হয়েছিল ১৩ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: স্পেনে ভবনে আগুন, নিহত ৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের ভবনগুলোতে পর্যাপ্ত পরিমাণে অগ্নি সুরক্ষা ব্যবস্থা রাখতে সম্প্রতি ভবনমালিকদের নির্দেশ দিয়েছেন। কিন্তু তার নির্দেশতে ভবনমালিকরা কতখানি গুরুত্ব দিচ্ছেন, তা প্রশ্নসাপেক্ষ। সূত্র : এএফপি

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা