জাতীয়

ভারতে বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা নিয়ে বিজিবির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম ভারতের মিজোরাম রাজ্যের অভ্যন্তরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানার উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত যৌথ প্রেস ব্রিফিংয়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের আস্তানাগুলো ধ্বংস করার জন্য তিনি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ডিজি রাকেশ আস্তানার কাছে অনুরোধ করেন। আসামের গৌহাটিতে দুই দেশের ডিজি পর্যায়ের ৫১ তম সীমান্ত সম্মেলনে বিজিবির ডিজি এই উদ্বেগ প্রকাশ করেন।

সম্মেলনে তিনি সীমান্তে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে, হত্যার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে দুই দেশের সীমান্তে কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করার অনুরোধ করেন বিএসএফের ডিজির কাছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বিএসএফ মহাপরিচালক ঐসব আস্তানার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

গত ২২ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত এই সীমান্ত সম্মেলন আগামীকাল ২৬ ডিসেম্বর শেষ হবে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা