জাতীয়

মারধরের শিকার ঢাবির ছাত্রলীগ নেত্রী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ও হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গত সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে নিজ সংগঠনের ২ নেত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তাকে ডেকে নিয়ে মারধর করেন।

মারধরের শিকার ফাল্গুনী দাস তন্বী বলেন, প্রথমে তেমন টের পাইনি। গত বুধবার (২৩ ডিসেম্বর) যখন ডক্তার দেখাই তখন ডাক্তার বলল- ‘আপনার কন্ডিশন তো ভালো না।’ তারপর আমি গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হই। এখন শক্ত কোনো খাবার খেতে পারি না, লিক্যুইড খেতে হয়।

এদিকে মারধরের ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও মারধরকারী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি। সূত্র- আরটিভি অনলাইন

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা