ছবি: সংগৃহীত
জাতীয়
রাজধানীজুড়ে বিজিবি-পুলিশের কঠোর অবস্থান

শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা

সান নিউজ অনলাইন

রাজধানী ঢাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই আদালতপাড়ায় এবং আশপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে হাইকোর্ট মাজারসংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং পুলিশের বিভিন্ন ইউনিট সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। ট্রাইব্যুনালের সামনে ও সংলগ্ন এলাকায় সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে।

রায় ঘোষণার দিনকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঘোষণা করেছে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি। সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা, কূটনৈতিক এলাকা ও আদালতপাড়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ডিএমপির ১৭ হাজারের বেশি সদস্য মাঠে আছেন বলে নিশ্চিত করেছেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি জানান, গত কয়েক দিনে রাজধানীতে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। গত ১১ দিনে ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ এবং গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও যানবাহনের সংখ্যা ছিল কিছুটা কম। মিরপুর, ফার্মগেট, বাংলামোটর, মতিঝিলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রায়ের তারিখ ঘিরে ঢাকার নাগরিকরা পরিস্থিতির দিকে তাকিয়ে আছেন উদ্বেগ ও কৌতূহল নিয়ে। আদালতপাড়ায় সাংবাদিক, আইনজীবী ও জনসাধারণের মধ্যে আলোচনার প্রধান বিষয় এখন এই রায়ই।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা