ছবি: সংগৃহীত
জাতীয়

লকডাউন ঘিরে সতর্ক সরকার, সড়কের পাশে জ্বালানি বিক্রি সাময়িক বন্ধ

সান নিউজ অনলাইন

আসন্ন লকডাউন পরিস্থিতি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সড়কের পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “সড়কের পাশে পেট্রোল বা ডিজেলের মতো দাহ্য জ্বালানি বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এসব জ্বালানি ব্যবহার করে কেউ যাতে নাশকতা বা অঘটন ঘটাতে না পারে, সে জন্যই এ সিদ্ধান্ত।”

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো ধরনের সন্ত্রাস বা সহিংসতা বরদাশত করা হবে না, কাউকেই ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।”

তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। পাশাপাশি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় কোনো সহিংসতা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন না।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা