ছবি: সংগৃহীত
জাতীয়

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

সান নিউজ অনলাইন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংলাপের অগ্রগতি নিয়ে জাতিকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে। ধারণা করা হচ্ছে, গণভোটের তারিখ ও কাঠামো নিয়েও তিনি জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন।

প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতা, নাশকতা ও আগুন সন্ত্রাসের প্রেক্ষাপটে তিনি শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানাবেন। একই সঙ্গে জাতীয় ঐক্যের গুরুত্ব ও নির্বাচনী রোডম্যাপ স্পষ্ট করতে পারেন তিনি।

এর আগে চলতি বছরের ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রফেসর ইউনূস। সেই ভাষণে তিনি সুষ্ঠু নির্বাচন, স্বচ্ছ শাসনব্যবস্থা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বৃহস্পতিবারের ভাষণটি এমন সময়ে আসছে, যখন রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিজিবি-পুলিশ যৌথ টহল দিচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। তাই প্রধান উপদেষ্টার এই ভাষণকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা