ছবি: সংগৃহীত
জাতীয়

আজ থেকে বন্ধ অর্ধকোটি মোবাইল সিম, বিটিআরসির কড়াকড়ি শুরু

সান নিউজ অনলাইন 

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ শনিবার (১ নভেম্বর) থেকে প্রতি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সর্বোচ্চ ১০টি সিম ব্যবহারের সীমা কার্যকর হচ্ছে।

সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, অতিরিক্ত সিম বন্ধের নির্দেশনা মোবাইল অপারেটরদের পাঠানো হয়েছে। এতে অন্তত অর্ধকোটি (৫০ লাখ) সিম আজ থেকে বন্ধ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ সিম সংখ্যা ৫টিতে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত সিম রয়েছে ২৬ কোটি ৬৩ লাখ, যার মধ্যে সক্রিয় সিম প্রায় ১৯ কোটি। প্রায় ৬৭ লাখ গ্রাহকের নামে ১০টির বেশি সিম ছিল। তিন মাস আগে নোটিশ দেওয়ার পরও এখনো প্রায় ৫০ লাখ সিম ডি-রেজিস্ট্রেশন হয়নি।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান বলেন, “যেসব গ্রাহক সময়মতো অতিরিক্ত সিম বাতিল করেননি, সেসব সিম আজ থেকে ডি-রেজিস্ট্রেশন করা হবে।”

বিশ্বজুড়ে সিম ব্যবহারে বাংলাদেশের অবস্থান বর্তমানে নবম। দেশে এখন সক্রিয় সিমের সংখ্যা ১৮ কোটি ৭৯ লাখ, যা জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোর চেয়েও বেশি।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা