সংগৃহীত ছবি
সারাদেশ

৩ দিন পর সুন্দরবনের আগুন নিভেছে

জেলা প্রতিবেদক: বাগেরহাট জেলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন ৩ দিন পর নিভেছে।

মঙ্গলবার (৭ মে) বনে কোথাও আর আগুন দেখা যায়নি।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোমবার (৬ মে) সর্বশেষ র্পযন্ত ওপর থেকে ড্রোনের সাহায্যে ধোঁয়া শনাক্ত করে কয়েক জায়গা পানি ছিটানো হয়েছে। এরপর দুপুরের আর কোথাও আগুন দেখা যায়নি বলে জানান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোহাম্মদ কাজী নুরুল করিম।

এর আগে শনিবার (৪ মে) দুপুরে আগুনের খবর পাওয়া যায়। ১ম দিন স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ আগুন নেভানোর চেষ্টা করেন। এর পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছালেও সন্ধ্যা হয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেনি।

আরও পড়ুন: প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

তার পর রোববার বন বিভাগ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ বাহিনী, প্রশাসন, স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন এবং তাদের সাথে যোগ দেন বিমান বাহিনীর ১টি হেলিকপ্টার। কিন্তু এতে পুরোপুরি ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সন্ধ্যা হয়ে যাওয়ায় ২য় দফায় আগুন নেভানোর কাজ বন্ধ করতে হয়ছে। এর পরের দিন সোমবার সকালে আবার শুরু হয় আগুন নেভানোর কাজ এবং অবশেষে দুপুরের দিকে আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: সুন্দরবনে আগুন, খতিয়ে দেখার নির্দেশ

সোমবার বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, সুন্দরবনে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে হয়েছে। আমরা ড্রোন দিয়ে ওপর থেকে পরীক্ষা করে দেখেছি। দুপুরের দিকে দু’একবার ধোঁয়া উড়তে দেখে সাথে সাথে ডিটেক্ট করে পানি ছেটানো হয়। এ সময় দুপুরের পর থেকে আর কোথাও আগুন দেখা যায়নি। এই আগুনটা গ্রাউন্ড ফায়ার বা তুষের মত নিচে ছড়িয়ে যায় বলে আমরা ৩ দিন অবজার্বেশনে রাখব।

আরও পড়ুন: সব প্রাথমিক বিদ্যালয় খুলল আজ

আগুনে ক্ষয়ক্ষতির সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এখানে যে এলাকায় আগুন লেগেছে সেখানের ম্যাক্সিমাম হচ্ছে বলা গাছ ও কিছু সুন্দরী গাছ। আগুন যেহেতু নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা এর পরে তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা