ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে কালবৈশাখীর আঘাত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: এ বছর মৌসুমের প্রথম কালবৈশাখী ও শিলা ঝড়ের কবলে পড়ে মুন্সীগঞ্জ সদরের অন্তত ৫০টি এলাকা বিদ্যুতহীন হয়ে পড়েছে। এছাড়া গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: দেশে তীব্র ঝড়ের পূর্বাভাস

রোববার (৫ মে) রাত ১২ টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা বিদ্যুতহীন রয়েছে। কালবৈশাখী ও শিলা ঝড়ে গাছপালা ভেঙ্গে পড়ে সেখানকার বিভিন্ন বিদ্যুত সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

এতে বিদ্যুতহীন অন্ধকারে ডুবে সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার গনকপাড়া, বৈখর, দেওভোগ, পশ্চিম দেওভোগ, রনছ রুহিতপুর, চম্পাতলা, কাটাখালী, শিলমন্দি, কোর্টগাঁও, দক্ষিণ কোর্টগাঁও, চরকিশোরগঞ্জ মোল্লার এবং সদর উপজেলার চরাঞ্চলের চিতলীয়া, চরডুমুরিয়া ও মাঝিকান্দিসহ অন্তত ৫০টি এলাকা।

সোমবার (৬ মে) বিকেল ৩ টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়নি। তবে বিদ্যুত সঞ্চালন লাইন মেরামত করে সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টায় রয়েছে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

জানা গেছে, রোববার রাত ১২ টার দিকে জেলা সদরের মুন্সীগঞ্জ পৌরসভার ও চরাঞ্চলের বিভিন্ন এলাকার উপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে যায়। একই সঙ্গে রাত সাড়ে ১২ টা পর্যন্ত আধা ঘন্টাব্যাপী শিলাবৃষ্টি হয়।

কালবৈশাখী ও শিলা ঝড়ে বিদ্যুত সঞ্চালন লাইনের উপর বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে পড়েছে। এতে বৈদ্যুতিক তার ছিঁড়ে ও খুঁটি ভেঙ্গে বিদ্যুতহীন হয়ে পড়ে সদর উপজেলার ওই সব এলাকা।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের সদর জোনাল অফিসের ডিজিএম মো. এনামুল হক জানান, জেলা সদরে ১১ কেভি সঞ্চালন লাইনে ৩৬টি বৈদ্যুতিক ফিডার রয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে অন্তত ১৬টি ফিডারে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।

আরও পড়ুন: গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী মো. হাদিউজ্জামান বলেন, বেশ কিছু গ্রাহক বিদ্যুত সরবরাহের বাইরে আছেন। আমাদের সহকর্মীগণ ঝড় থামার পর রাত থেকেই মাঠে আছেন। তারা বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

লাইনের ওপর ব্যাপক পরিমাণ গাছপালা ভেঙে পড়ে আছে। এছাড়া বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়াসহ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুনঃস্থাপনের জন্য কিছুটা সময় লেগে যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা