সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ৬ দশমিক ২ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রোববার (৫ মে) দেশটির ওয়েস্ট পাপুয়া অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

আরও পড়ুন : ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত ৭৮

সোমবার (৬ মে) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ওয়েস্ট পাপুয়া অঞ্চলে রোববার (৫ মে) এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম পাপুয়ায় ফাকফাক এলাকার ১৫৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১২ দশমিক ১ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন : হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হলেও এখনও পর্যন্ত হতাহতের বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, গত মাসের শেষের দিকে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া।

আরও পড়ুন : মডেলকে গুলি করে হত্যা

প্রসঙ্গত, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরপর আঘাত হানে সুনামি। তখন ওই অঞ্চলে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার!

বলিউড অঙ্গনে ধর্মীয় লিপি বা পবিত্র বাণী খচিত অলংকার ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে প...

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে...

ক্রেডিট কার্ডে জালিয়াতি, স্বামী-স্ত্রীর বিলাসী জীবন, অবশেষে পুলিশের জালে ধরা

নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা