সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কথাও শুনছে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে চুক্তি করে জিম্মিদের ছাড়িয়ে আনতে বিক্ষোভ করেন সাধারন ইসরায়েলিরা। তাদের সাথে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্ত করার চুক্তি করতে ইসরায়েলকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে চাপকে উপেক্ষা করেছে ইসরায়েল।

আরও পড়ুন: মডেলকে গুলি করে হত্যা

শনিবার (৪ মে) মিসরের রাজধানী কায়রোতে হামাসের ১টি প্রতিনিধি দল গিয়ে সেখানে তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। এ সময় হামাসের ১ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, কোনো প্রকার ফলাফল ছাড়াই আলোচনাটি শেষ হয়েছে। তবে আলোচনাটি পুরোপুরি ভেস্তে যায়নি। রোববার আবারও যুদ্ধবিরতির আলোচনায় বসবেন তারা।

আরও পড়ুন: লন্ডনে ফের মেয়র হলেন সাদিক খান

আরব বিশ্ব ও ইসরায়েলের বেশ কিছু সংবাদমাধ্যমকে বলেছে , যুক্তরাষ্ট্র হামাসকে সব ধরনের নিশ্চয়তা দিয়েছে, যদি তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির ১ম ধাপে রাজি হয় তাহলে গাজায় যুদ্ধের অবসান ঘটানো হবে।

এই খবর প্রকাশ হওয়ার সাথে সাথে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে রাজি না।

আরও পড়ুন: মিল্টনের স্ত্রীকে ডাকা হয়েছে

ইসরায়েলি সংবাদমাধ্যম কান ১ প্রতিবেদনে জানান, হামাসের সঙ্গে আলোচনার জন্য শনিবার মিসরের কায়রোতে ইসরায়েলকে প্রতিনিধি দল পাঠাতে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের কোন কথাই শোনেননি।

আরও পড়ুন: বাড়ল সোনার দাম

ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির ও অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি না করতে হুমকি দিয়েছেন এবং তারা সতর্কতা দিয়ে বলেছেন যে, রাফাহতে হামলা ছাড়া যদি যুদ্ধবিরতি করা হয় তাহলে তারা সরকার ভেঙে দিবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা