ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৪৬২২ 

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৭ মাস ধরে চলা গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ৩৪ হাজার ৬২২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৭৭ হাজার ৮৬৭ জন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: নিজ্জর হত্যায় সন্দেহভাজন ৩ জন গ্রেফতার

এ সংঘাত বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। প্রতিদিনই নিরীহ বেসামরিক নাগরিক ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারাচ্ছেন। এছাড়া লাখ লাখ ফিলিস্তিনি খাবার ও আশ্রয়ের অভাবে দিন কাটাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬ জন।

এদিকে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধিদল মিশরে পৌঁছেছে। ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হওয়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছে। সেই সঙ্গে হামাস এ বিষয়ে সম্মত না হলে রাফায় স্থল অভিযান শুরু হবে বলে হুমকি দেয়া হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস, নিহত ১৫

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গাজার জনগণ, জিম্মি ও তাদের পরিবার এবং ওই অঞ্চল বিস্তৃত বিশ্বের স্বার্থ রক্ষায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েল ও হামাসকে চাপ দিচ্ছেন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গাজায় দিন দিন পানির সংকট তীব্র হচ্ছে। এতে দেড় লাখেরও বেশি অন্তঃসত্ত্বা নারী চরম দুর্ভোগে পড়েছেন। ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজায় লাখ লাখ অন্তঃসত্ত্বা বা স্তন্যপান করানো নারী প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছেন না। তারা স্যানিটেশন সমস্যায়ও ভুগছেন।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

তাদের মধ্যে প্রায় এক লাখ ৫৫ হাজার নারী রয়েছেন, যারা খুব কঠিন সময় পার করছেন। তাদের বেশিরভাগই পানি শূন্যতায় ভুগছেন বলে জানানো হয়েছে।

সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় এ পর্যন্ত ১০ হাজারের বেশি নারী নিহত হয়েছেস। আহত হয়েছেন ১৯ হাজার ফিলিস্তিনি নারী। নিহত নারীদের অনেকেই সন্তানের মা। ফলে গড়ে প্রতিদিন মা হারাচ্ছে কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি শিশু।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। গত বৃহস্পতিবার (২ মে) দেশটির সরকারি কার্যক্রমের সমন্বয়কারী সংস্থা ট্রাকগুলো গাজায় প্রবেশের অনুমোদন দেয়।

আরও পড়ুন: নিজ্জর হত্যায় সন্দেহভাজন ৩ জন গ্রেফতার

সামাজিক মাধ্যম এক্সে সংস্থাটি জানায়, উত্তর গাজায় বিমান থেকে মানবিক সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি ২২ ট্রাক ত্রাণ উত্তর গাজায় সরবরাহ করা হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, গত মাসে প্রতিদিন গড়ে ১৬৩টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে যে সংখ্যক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমোদন পেয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। কারণ গাজায় প্রতিদিন ১০০০ ত্রাণবাহী ট্রাক দরকার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা