সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলে ভারী বর্ষণ-ভূমিধস, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুলে ব্যাপক ঝড়-বৃষ্টি ও ভূমিধসে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ৬০ জন।

আরও পড়ুন : পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

রিও গ্রান্ডে দো সুল প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজদের উদ্ধারে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা ইতোমধ্যে অভিযান শুরু করেছেন বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রিও গ্রান্ডে দো সুলে প্রদেশের ওপর দিয়ে বয়ে গেছে ব্যাপক ঝড় ও বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বর্ষণ। ব্যাপক এই দুর্যোগ এবং তার প্রভাবে সৃষ্ট হড়কা বান, ভূমিধসে নিহত-নিখোঁজদের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন প্রদেশটির ১২৪টি শহরের ১০ হাজার ২৪২ জন মানুষ।

আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করলো তুরস্ক

প্রবল ঝড়-বৃষ্টিতে প্রদেশের একটি জলবিদ্যুৎপ্রকল্পের বাঁধ ভেঙে গেছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন তিন লাখেরও বেশি মানুষ।

প্রাদেশিক সরকার ইতোমধ্যে রিও গ্রান্ডে দো সুলেজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রদেশের গভর্নর এদুয়ার্দো লেইটে সামজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ বক্তব্যে জানান, ‘বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি—তা শুধু সংকটপূর্ণ নয়, বরং ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ পরিস্থিতি এটি।’

আরও পড়ুন : আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভা ইতোমধ্যে হেলিকপ্টারে প্রদেশের বন্যাকবলিত এলাকাগুলো ঘুরে দেখেছেন। সফরের পরে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য ইতোমধ্যে আমি গভর্নর এবং মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছি…. আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এই দুর্যোগ পরিস্থিতির মোকাবিকলা করব।’

প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারা বলেছেন, বুধবার রিও গ্রান্ডে দো সুলের গভর্নরকে টেলিফোন করেছিলেন লুলা দা সিলভা। ফোনে তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রাদেশিক সরকারকে যাবতীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা