ছবি: সংগৃহীত
পরিবেশ

কমলো তাপমাত্রা, কালবৈশাখীর সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: টানা প্রায় এক মাসের বেশি সময় ধরে তীব্র তাপপ্রবাহের পর সারা দেশে স্বস্তির বৃষ্টি নেমেছে। কোথাও কোথাও বজ্রসহ কালবৈশাখীর তাণ্ডব চলছে। এ অবস্থায় গত ২/৩ দিনে তাপমাত্রা কমে গেছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান সপ্তম

উত্তাপের দাপট প্রশমিত হওয়ায় এক শ্বাসরুদ্ধকর গরম থেকে মানুষ কিছুটা প্রশান্তি বোধ করছে। খুলে দেয়া হয়েছে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত হয়ে উঠেছে মানুষ।

তবে বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ে প্রাণহানিসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গতকাল সারা দেশে বজ্রপাতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ৮ বিভাগের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে কালবৈশাখীর আঘাত

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আজ থেকে সারা দেশে বৃষ্টিপাতসহ বজ্রপাত, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বাড়বে। এতে তাপপ্রবাহ প্রশমিত হবে। ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বুধবার (৮ মে) বিকেল ৪ টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো বাতাসসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

আজ থেকে পরবর্তী ৭ দিন সব বিভাগেই ঝড়বৃষ্টি থাকতে পারে। তবে দেশের পশ্চিমাংশে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে।

আরও পড়ুন: গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করছে। আগামী ৩ দিন এ অবস্থা থাকবে এবং ১৪ মে পর্যন্ত বৃষ্টিপাত বাড়বে।

গতকাল থেকে সিলেট বিভাগে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার (৭ মে) পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলা, মেঘালয় রাজ্য ও পূর্ব আসামের ৩ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি থেকে অতি ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট বিভাগের উপকূলবর্তী এলাকায় বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা