ছবি: সংগৃহীত
সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভোলায় কর্মসূচি 

ভোলা প্রতিনিধি: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও গণহত্যার প্রতিবাদে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন

সোমবার (৬ মে) সকাল ১১ টায় ভোলা সরকারি কলেজে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে কলেজ প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও সমাবেশ করে ছাত্রলীগ। পদযাত্রাটি ভোলা সরকারি কলেজ থেকে বের হয়ে বাংলা স্কুল মাঠে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিল- ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ৩ দিন বন্ধ থাকবে বাইক চলাচল

বক্তারা বলেন, অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রলীগ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বাংলাদেশের ছাত্র সমাজ ফিলিস্তিনিদের পাশে আছে। ফিলিস্তিনিদের ওপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে হবে এবং তাদের ওপর হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধ করতে হবে।

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বক্তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা