ফাইল ছবি
সারাদেশ

মাদারীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে সনজিত বল্লভ (৩৫) নামে এক মিষ্টির দোকানের শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বরগুনায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

সোমবার (৬ মে) দুপুরে জেলার পুরাতন বিসিক শিল্পনগর এলাকায় কুমার নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমার নদীতে গোসল করছিলেন সঞ্জিত বল্লভ। হঠাৎ নদীতে বাজ পড়লে পানিতে গোসলরত অবস্থায় অচেতন হয়ে যান তিনি। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ৩ দিন বন্ধ থাকবে বাইক চলাচল

নিহত সনজিত বল্লভ গোপালগঞ্জের কোটালিপাড়া কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি এলাকার নগেন বল্লভের ছেলে। তিনি মাদারীপুর পুরানবাজার আজমিরি মিষ্টান্ন ভাণ্ডারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা