প্রবাস

অপরাধ থেকে দূরে থাকতে হবে

কূটনৈতিক প্রতিবেদক: প্রবাসীরা গুরুত্বপূর্ণ মানবসম্পদ। দেশের সুনাম রক্ষার্থে তাদেরকে যেকোনো অপরাধ থেকে দূরে থাকতে হবে বলে আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

রোববার (২৭ জুন) কাতারের মিনিস্ট্রি অব ইন্টেরিয়র এবং বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে দেশটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির জন্য ৭ পর্বের ওয়েবিনার সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এতে সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, মাদকসহ যেকোনো অপরাধ থেকে দূরে থাকতে হবে। সাথে সাথে যোগ্যতা ও আচরণের মাধ্যমে কাতারে বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি করতে হবে। দেশের সুনাম রক্ষা করতে হবে।

রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন করোনাকালে প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা ও বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার জন্য কাতারের আমির ও কাতার সরকারকে ধন্যবাদ জানান। দূতাবাসের বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি তিনি সকলকে কাতারের স্থানীয় নিয়ম-কানুন মেনে চলার জন্য অনুরোধও করেন।

অনুষ্ঠানে নির্ধারিত “ড্রাগ অ্যান্ড অ্যালকোহল প্রিভেনশন” শীর্ষক প্রেজেন্টেশন করেন কাতারের ড্রাগ প্রিভেনশন ডিপার্টমেন্ট কর্মকর্তা ড. নাদির আব্বারা।

বাংলাদেশ দূতাবাস এবং ইন্টেরিয়র মিনিস্ট্রির কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ তিনশত প্রবাসী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। দূতাবাসের কাউন্সেলর ড. মুস্তাফিজুর রহমান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা