প্রবাস

টিকা পেতে প্রবাসী কল্যাণের সাম‌নে ভিড়

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ের সাম‌নে ভিড় করছেন প্রবাসীরা। বৃহস্প‌তিবার (২৪ জুন) সকালে দেখা যায়, ভবনের সামনে এখানে ওখানে মানু‌ষের খণ্ড খণ্ড জটলা। মি‌নিট দশ‌কের ম‌ধ্যে এই জটলা ক্রমান্ব‌য়ে ভি‌ড়ে রুপ নেয়।

অবস্থান নেয়া একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, মূলত টিকা পে‌তে তারা এখানে এসেছেন। তারা জানায়, তা‌দের অ‌নে‌কের ভিসার মেয়াদ খুব দ্রুতই শেষ হ‌য়ে যা‌বে। কিন্তু এখনও টিকা পাওয়ার বিষয়ে কো‌নো আশ্বাস পা‌চ্ছেন না তারা।

এছাড়া সৌ‌দি আরব ও কু‌য়েতগামী‌দের অ‌নে‌কে টিকার জন্য রে‌জি‌স্ট্রেশন সম্পন্ন কর‌লেও সি‌নোফা‌র্মের যে টিকা তা‌দের দেওয়া হ‌বে তা গ্রহণ করার বিষ‌য়ে কো‌নো নিশ্চয়তা পাননি।

কথা হলে সৌ‌দি আরব গম‌নেচ্ছু ফেনির বা‌সিন্দা রাজু ব‌লেন, করোনার কার‌ণে দে‌শে ফেরত আস‌ছি। প্রায় দুই বছর হ‌য়ে যা‌চ্ছে যে‌তে পার‌ছি না। যাওয়ার জন্য সব‌কিছু রে‌ডি, কিন্তু টিকা পা‌চ্ছি না। মন্ত্রীর কা‌ছে আস‌ছি, উ‌নি আমা‌দের টিকার ব্যবস্থা ক‌রে দিক, না হ‌লে এখান থে‌কে যাব না।

এদিকে টিকা পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাম‌নে অবস্থান নেওয়া প্রবাসীদের সেখানে অবস্থান কর‌তে দেওয়া হ‌চ্ছে না। বর্তমা‌নে এসব প্রবাসীরা মন্ত্রণাল‌য়ের সাম‌নের সড়‌কে অবস্থান কর‌ছেন। সেখানে অবস্থান নিয়ে টিকা পাওয়ার জন্য তারা বিভিন্ন দাবি মূলক স্লোগান দিচ্ছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা