প্রবাস

সাড়ে ৩ বছরে সৌদিতে ৫৬ লাখ প্রবাসী গ্রেফতার

সান নিউজ ডেস্ক : সৌদি আরবে ২০১৭ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ৫৬ লাখ অবৈধ প্রবাসী গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে ১৫ লক্ষাধিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায় বলে সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, আবাসন, শ্রম ও সীমান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গত সাড়ে তিন বছরে গ্রেফতার করা হয় বিপুলসংখ্যক প্রবাসীকে।

সৌদি আরবজুড়ে অনুপ্রবেশকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সমন্বিতভাবে এ অভিযান চালায় দেশটির মানবসম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়, পাসপোর্ট মহাঅধিদপ্তরসহ সরকারের ১৯টি মন্ত্রণালয় ও বিভাগ।

বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৮৮৪ জন নিয়ম লঙ্ঘনকারীকে গ্রেফতার করা হয়েছে এ অভিযানে।

এদের মধ্যে আবাসন নীতিমালা মানেননি ৪৩ লাখের বেশি মানুষ। শ্রম আইন ভেঙেছেন ৮ লাখের বেশি। সীমান্তপথে অনুপ্রবেশকারী ৫ লাখের বেশি।

রিয়াদের পক্ষ থেকে জানানো হয়, ১ লাখ ১৬ হাজার ৯০৮ জনকে সৌদি আরবের দক্ষিণ সীমান্ত হয়ে অনুপ্রবেশের সময় গ্রেফতার করা হয়েছে। এদের ৫৪ শতাংশ ইথিওপীয়, ৪৩ শতাংশ ইয়েমেনি। বাকিরা অন্য অনেক দেশের নাগরিক।

৯ হাজার ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি আরব থেকে পালানোর সময়।

অবৈধ প্রবাসীদের থাকতে দেয়া ও বিভিন্ন জায়গায় যেতে সহযোগিতার অপরাধে গ্রেফতার করা হয় ৮ হাজার ২২২ জনকে। এদের মধ্যে ২ হাজার ৭৬৬ জন সৌদি নাগরিকের প্রায় সবাই বিচার ও শাস্তি ভোগ শেষে মুক্তি পেয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রায় ৫৪ হাজার প্রবাসী এখনও আটক আছে। তাদের মধ্যে প্রায় ৫০ হাজার পুরুষ।

শাস্তি ভোগ সম্পন্ন করেছেন ৭ লাখের বেশি আইন অমান্যকারী।

দেশে ফেরত পাঠানো হয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৬৬৭ জনকে।

নিজ নিজ দেশের দূতাবাস ও কনস্যুলেটের সহযোগিতায় অবিলম্বে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাড়ে ১৯ লাখ প্রবাসী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা