প্রবাস

১০টিরও খাতে বিনিয়োগে আগ্রহী স্পেন

সান নিউজ ডেস্ক : স্পেনের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক পত্রিকা ‘মনেদা উনিকা’ আএমইএক্স মাদ্রিদ নামক আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ইভেন্ট আয়োজন করেছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক, পরিবেশক, ব্যবসায়ী, আমদানিকারক ও রফতানিকারকদের এক ছাতায় নিয়ে এসেছে। বুধবার তাদের ১৯তম এ মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ।

পাঁচ দিনব্যাপী এই আয়োজনে চারদিন ভার্চুয়াল এবং একদিন বুধবার (১৬ জুন) সরাসরি মাদ্রিদের সিটি হল পালাসিও দে সিবেলেসে অনুষ্ঠিত হয়। এবার ৫০টির অধিক দেশ এই ইভেন্টে অংশগ্রহণ করছে।

বুধবার মাদ্রিদের সিটি হল পালাসিও দে সিবেলেসে দিনব্যাপী সেমিনার, কনফারেন্স ও রাউন্ড টেবিল বৈঠক হয। বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের বিষয়ে আগ্রহী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এ ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি জানানোর জন্য আয়োজক প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রকাশ করে। এছাড়া দূতাবাসের পক্ষ থেকেও বিভিন্ন চেম্বারকে আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের কমার্শিয়াল উইং ১৬ জুন সরাসরি ইভেন্টে দেশের জন্য একটি স্টল বরাদ্দ নেয়। এ স্টলে স্পেনে অবস্থিত আগ্রহী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে সভা ও তথ্য প্রদান করা হয়েছে। সরাসরি এই ইভেন্টে বাংলাদেশকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছে স্পেনিশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা।

দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ জানান, বাংলাদেশের শুধু গার্মেন্টস সেক্টর নয় অন্যান্য সেক্টরেও বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, জনশক্তি, বর্জ্য ব্যবস্থাপনাসহ উৎপাদনশীল খাতে স্পেনিশ ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে।

এদিন বিকেল সাড়ে ৫টায় বিজনেস অ্যান্ড ইনভেসমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি একইসঙ্গে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়। এতে স্পেন ও বাংলাদেশ থেকেও অনেকেই দর্শক হিসেবে যোগ দেন।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ। মূল প্রবন্ধ পাঠ করার পূর্বে সেমিনারে বক্তব্য দেন দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে আইএমএফ এবং বিশ্বব্যাংক এর মন্তব্য গুরুত্বসহকারে উল্লেখ করেন।

কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ বলেন, কোভিড পরবর্তী অবস্থায় মাদ্রিদে এটাই প্রথম বাণিজ্য সম্পর্কিত আয়োজন। আজকের এই সরাসরি আয়োজনে বাংলাদেশের অংশ নেয়ার কারণে বাংলাদেশে ব্যবসা বা বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীরা আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আগে থেকেই সাক্ষাতের তারিখ নিয়ে রেখেছে।

তিনি বলেন, এখানে অংশগ্রহণের কারণেই আমরা তাদের এ আগ্রহের বিষয়ে জানতে পেরেছি। তারা এতদিন বাংলাদেশকে শুধু তৈরি পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে জেনে এসেছে। আমাদের একটি উদ্দেশ্য ছিল স্পেনিশ ব্যবসায়ীদের এ ধারণা পরিবর্তন করা। সেটা হয়ত একদিনে হবে না। তবে এটা শুরু বলা যেতে পারে।

তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য বাংলাদেশকে স্পেনিশ ব্যবসায়ীদের কাছে ইতিবাচকভাবে তুলে ধরা। সেটা আমরা করতে পেরেছি। বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, নিয়মিত এ ধরনের ইতিবাচক প্রচারণার মাধ্যমে আমরা বাংলাদেশকে স্পেনিশ ব্যবসায়ীদের কাছে আরও লোভনীয় গন্তব্য হিসেবে পরিচিত করাতে পারব।

সেমিনার শেষে বাংলাদেশস্থ স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিজ নুরিয়া লোপেজ বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের নানা ইতিবাচক দিকগুলো তুলে ধরেন।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের স্টল পরিদর্শন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম ও প্রথম সচিব তাহমিনা আরফিন শারমিন। এছাড়া ও স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আই রবিন, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় আয়োজক আইএমইএক্স মাদ্রিদ ২০২১ কর্তৃপক্ষ মেলায় বাংলাদেশের সফল অংশগ্রহণ ও দূতাবাস থেকে সার্বিক সহযোগিতার জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান। এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস এবং কমার্শিয়াল উইংয়ের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন আয়োজকরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা