প্রবাস

বাহরাইনে ৭০ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাহরাইনে এখন পর্যন্ত ৭০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধুমাত্র গত মে মাসেই মৃত্যু হয়েছে ৩২ জন বাংলাদেশির। দূতাবাস সূত্র জানায়, সোমবার (৭ মে) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

দূতাবাস আরও জানায়, বাহরাইনে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক, এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি কর্মী করোনায় মারা গেছেন। তাদের মধ্যে, মে মাসে মৃত্যু হয় ৩২ জন বাংলাদেশির।

দূতাবাস এমন পরিস্থিতি বাহরাইন সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলি কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে। একইসঙ্গে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের করোনার টিকা গ্রহণের জন্য রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন। যারা এখনো বিভিন্ন কারণে টিকা নেয়নি তারা এই ওয়েবসাইটের (https://forms.gle/TkpgpZxUutycJ9wo9) মাধ্যমে টিকা না নেওয়ার কারণ/টিকা নিতে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দূতাবাসকে অবহিত করতে পারবেন। দূতাবাস তাদের সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে অথবা কোনো লক্ষণ (জ্বর/কাশি/শ্বাসকষ্ট/গলা ব্যথা) দেখা দিলে দ্রুত বাহরাইন সরকারের নির্ধারিত ৪৪৪ নাম্বারে কল করে মেডিকেল টিমকে জানাতে বলেছে দূতাবাস। অথবা নিকটস্থ যেকোনো স্বাস্থ্যকেন্দ্র (হেলথ সেন্টার) বা প্রাইভেট/সরকারি হাসপাতালের শরণাপন্ন হয়ে বলা হয়েছে।

প্রবাসীদের কেউ যদি ৪৪৪/৯৯৯ নাম্বারে কল করে কাঙ্ক্ষিত সেবা না পায়, সেক্ষেত্রে দূতাবাসের নম্বর ১৭২৩৩৯২৫ (অফিস সময়ে) অথবা ৩৩৩৭৫১৫৫ নম্বরে কল করে সহযোগিতা নেওয়ার অনুরোধ করেছে দূতাবাস।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা