প্রবাস

আফ্রিকায় আগুনে নিহত ৬ বাংলাদেশি

সান নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি পরিবারের ছয় জন নিহত হয়েছে। চলতি সপ্তাহে পৃথক দুই অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে। এক দম্পতির দেড় বছরের একমাত্র শিশু অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, মঙ্গলবার (৮ জুন) রাতে দেশটি নর্থ ওয়েস্টের মাডিবোগো এলাকায় ব্যবসা করতেন বাংলাদেশি হাফিজুর রহমান। বাসায় ঘুমন্ত অবস্থায় তিনি এবং তার আফ্রিকান স্ত্রী ও দুই সন্তান অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

বুধবার (৯ জুন) দুপুরে খবর পেয়ে বাসার দরজা ভেঙে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসনের ফরেনসিক বিভাগ মরদেহগুলো তাদের হেফাজতে নিয়ে যায়। শুক্রবার স্বজনদের কাছে লাশ হস্তান্তরের কথা রয়েছে। উদ্ধারকারীদের ধারণা, হিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সেখান থেকে তীব্র ধোঁয়ায় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়।

এদিকে গত শনিবার (৫ জুন) দক্ষিণ আফ্রিকায় কোয়াজুলু নাটাল প্রদেশের পিটারমারাইটজবার্গ এলাকার বাংলাদেশি সুজন মীর তার স্ত্রী ও সন্তানসহ আরেক অগ্নিকাণ্ডে দগ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সুজন মারা যান। এর কিছু সময় পর তার আফ্রিকান স্ত্রীও মারা যান। তাদের একমাত্র শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, মৃত্যুর পর সুজন মীরকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির সহযোগিতায় দাফন করা হয়েছে। কিন্তু সুজনের স্ত্রী ইসলাম গ্রহণ করেছে কি-না নিশ্চিত করতে পারেনি তার ঘনিষ্ঠরা। কোন ধর্ম অনুসারে তাকে সমাহিত করা হবে এ নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে। তাই সুজনের স্ত্রীর মরদেহ মর্গে রাখা হয়েছে। সুজন মীরের বাড়ি কুমিল্লা জেলায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা