প্রবাস

বিদেশগামীদের টিকার নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে বিদেশগামী কর্মীদের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালকে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, আগামী সপ্তাহ থেকেই তাদের টিকা প্রয়োগ শুরু হতে পারে।

বৃহস্পতিবার (২৪ জুন) টিকার জন্য দেশে আটকে থাকা শতাধিক প্রবাসী কর্মী টিকা নিশ্চিতের দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন। তাদের দাবি ছিল, জাতীয় স্বার্থেই অবিলম্বে বিদেশগামী কর্মীদের করোনা টিকা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

তবে মন্ত্রণালয় বলছে, অগ্রাধিকার ভিত্তিতেই বিদেশগামী কর্মী, যাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো (বিএমইটি) কার্ড আছে কিংবা নিবন্ধন করা আছে, তাদের টিকা দেয়া হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিদেশগামী কর্মীদের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য সুরক্ষা অ্যাপে প্রবাসী কর্মীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেখানে তিনটি বিষয় নিশ্চিত করতে হবে। তা হলো-২০ এবং তদুর্ধ্ব বছরের সবাই এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিবন্ধন করতে এনআইডি লাগবে না। যাদের বয়স ১৮ বছরের নিচে, বৈধভাবে কর্মী হিসেবে তাদের বিদেশ যাওয়ার সুযোগ নেই। তাই যারা বৈধভাবে কর্মী হিসেবে বিদেশ যাবেন, কেবল তারা সবাই টিকার আওতায় আসবেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আমরা ইতোমধ্যেই প্রবাসী কর্মীদের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। গত চার-পাঁচ দিন যাবত এই কার্যক্রম চলছে।

নিবন্ধন কীভাবে: স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, বিদেশগামী প্রবাসীদের সুরক্ষা ওয়েবসাইটে তাদের জন্য আলাদা একটি ‘ফরেইনার’ ট্যাব খোলা হয়েছে। সেখানেই তারা নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধনের ক্ষেত্রে বিদেশগামীদের নামের তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আসতে হবে। ওয়েবসাইটে তাদের তালিকা যুক্ত করা হলেই তারা নিবন্ধন সম্পাদন করতে পারবেন।

নিবন্ধনে প্রবাসীদের পাসপোর্ট নম্বর, দেশের নাম, ভিসা নম্বর, ভিসার মেয়াদের সর্বশেষ তারিখ এবং বর্তমানে বাংলাদেশে ব্যবহৃত মোবাইল নাম্বারসহ বিস্তারিত তথ্য পাঠাতে হবে। হোয়াইট লিস্টে এসব তালিকা যুক্ত করলেই দুই-তিনদিনের মধ্যেই নিবন্ধন করতে পারবে।

টিকা প্রয়োগের নির্দেশনা: মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বিদেশগামীদের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের যুগ্ম পরিচালক মো. গোলাম কিবরিয়া।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অগ্রাধিকার ভিত্তিতে বিদেশগামী কর্মী, যাদের বিএমইটি কার্ড আছে কিংবা নিবন্ধন করা আছে, তাদের টিকা দেওয়া হবে। চীন সরকারের উপহার দেওয়া সিনোফার্মের টিকা বিদেশগামী কর্মীদের দেওয়া হবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হা...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বা...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা