ছবি: সংগৃহীত
রাজনীতি
বেদে পল্লীতে হামলা

উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৪২ জনের জামিন

এস আর শফিক স্বপন, মাদারীপুর: বেদে পল্লীতে ভাংচুর ও হামলার মামলায় মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানসহ ৪২ জন আসামি জামিন পেয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের জরুরি সভা কাল

রোববার (২১ জানুয়ারি) বিকেলে মাদারীপুর উচ্চ আদালত তাদের এ জামিন প্রদান করেন। এ রায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করে।

আদালত সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম বিজয়ী হয়।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান বাকামিন খান। কিন্তু গত ৮ জানুয়ারি সকালে পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামের বেদে পল্লীতে হামলা ও ভাংচুর করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: ২/১ দিনের মধ্যে গ্যাসের সংকট কমবে

এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানসহ ৪২ জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের কর্মী বেদে পল্লীর বাসিন্দা অঞ্জনা খানম।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার জানান, বেদে পল্লীর সর্দার মনির ও তার ভাই রুপমের অন্তকোন্দলের কারণে বেদে পল্লীতে ভাংচুরের ঘটনা ঘটে, রাজনৈতিক কারণে নয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

বিষয়টি রাজনৈতিক খাতে প্রভাবিত করে ছাত্রলীগের সভাপতি বাকামিন খানকে জড়িয়ে একটি মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। ঘটনার দিন বাকামিন এলাকাতেই ছিলেন না। অবশেষে ওই মিথ্যা মামলায় জামিন পেয়েছে বাকামিনসহ ৪২ জন কর্মী।

এ বিষয় জানতে চাইলে মামলায় বাদী অঞ্জনাকে পাওয়া যায়নি।

কালকিনি থানার উপপরিদর্শক ওসি (তদন্ত) মারগুব তৌহিদ জানান, আমরা জেনেছি, বাকামিনসহ সকলের জামিন হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা