সংগৃহীত
রাজনীতি

২ মামলায় আমীর খসরুর জামিন

আদালত প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ২ মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন: চ্যালেঞ্জ দিয়ে দাবায় রাখতে পারবে না

রোববার (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের শুনানি শেষে এই আদেশ দেন আদালত।

আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ জানুয়ারি একই আদালতে আমীর খসরুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৮ মামলায় জামিন শুনানির জন্য ধার্য ছিল। এদিন ৪ মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বাকি ৪ মামলার নথি আদালতে না আসায় আদেশ অপেক্ষমাণ রাখেন।

আরও পড়ুন: কারও স্বীকৃতির জন্য সরকার অপেক্ষায় নেই

২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়েছে। এর মধ্যে তিনি ৮ মামলায় জামিন পেয়েছেন। পল্টন ও রমনা থানার বাকি ২ মামলায় অধিকতর জামিন শুনানি বুধবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

গত বছরের ২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি। পরদিন ৩ নভেম্বর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে আটক ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা