সংগৃহীত
রাজনীতি

আমীর খসরুর জামিন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৪ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন নাশকতার অভিযোগে শুনানির জন্য আজ।

আরও পড়ুন: বিরোধী দল হওয়ার সিগন্যাল পাইনি

রোববার (২১ জানুয়ারি) দিন ধার্য করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে দুপুরের দিকে এই শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১৮ জানুয়ারি একই আদালতে আমীর খসরুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৮ মামলায় জামিন শুনানির জন্য ধার্য ছিল। এদিন ৪ মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। বাকি ৪ মামলার নথি আদালতে না আসায় আদেশ অপেক্ষমাণ রাখেন আদালত।

আরও পড়ুন: আবোল তাবোল বলছে বিএনপি

আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়েছে। এর মধ্যে ৬ মামলায় জামিন পেয়েছেন। আজ বাকি ৪ মামলায় জামিন শুনানির জন্য ধার্য করা হয়েছে। আদালত তার জামিন মঞ্জুর করলে কারামুক্তিতে বাধা থাকবে না।

গত বছরের ২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি। ৩ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৯ নভেম্বর রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় তাকে। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা