ছবি: সংগৃহীত
রাজনীতি

আবারও ভোটের মাঠে সেই ‘সিল আজাদ’

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের গত উপ-নির্বাচনে প্রকাশ্যে ৫৭ সেকেন্ডে ৪৩ ব্যালটে সিল মারা সেই 'সিল আজাদ' দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেনে।

আরও পড়ুন: পাবনায় গণপিটুনিতে নিহত ৩

শুক্রবার (৫ জানুয়ারি) থেকে দিঘলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকুর লিফলেট বিতরণ, পোস্টার টাঙ্গানো, মাইকিং, গণসংযোগসহ বিভিন্ন কাজে তার উপস্থিতি দেখা যায়। এতে সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কায় পড়েছেন প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, লক্ষ্মীপুর-৩ আসনের গত উপ-নির্বাচনে ভোট গ্রহণের সময় ৫৭ সেকেন্ডে ৪৩ টি ব্যালটে সিল মারা চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজাদ হোসেনের বিরুদ্ধে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানের দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাগারে থেকে জামিনে বের হয় আজাদ।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও নৌকা প্রতীকের প্রার্থীর হয়ে নির্বাচনী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। আজাদকে আবারও প্রচার-প্রচারণায় দেখে ভোটারদের মধ্যে অনীহা দেখা দিয়েছি।

আরও পড়ুন: বাসে টাইম বোমা

স্থানীয়রা জানান, আজাদ থাকলে ভোটের অভাব হবে না। সে একাই সব ভোট দিতে পারবে। কষ্ট করে আমাদের ভোটকেন্দ্রে যেতে হবে না। সে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হলেও ছাত্রলীগের নেতাদের সাথে তার সখ্যতা রয়েছে। তাই দিঘলীতে সুষ্ঠ ভোট আশা করা যায় না।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব বলেন, আজাদ ছাত্রলীগের কেউ না। একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে ছাত্রলীগকে কলঙ্কিত করেছে। তার সাথে ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সম্পর্ক নেই।

লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন জানান, আজাদের মত ছেলেরা যখন কোনো প্রার্থীর হয়ে ভোট করে, সেখানে সুষ্ঠ নির্বাচন আশা করা যায় না।

আরও পড়ুন: ট্রেনে আগুন, নিহত ৪

গত উপ-নির্বাচনে সে ৫৭ সেকেন্ডে ৪৩ ভোট দিয়ে বহিঃবিশ্বের কাছে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। এবারও সে নৌকার প্রার্থীর হয়ে ভোট করছে। আমি ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

স্বতন্ত্র প্রার্থী এম. এ. সাত্তার বলেন, নির্বাচন কমিশনের প্রতি বিশ্বাস আছে বলেই নির্বাচনী মাঠে এখনো আছি। আমি আশাবাদী গত উপ-নির্বাচনের মত নক্কারজনক কোনো ঘটনা এবার ঘটবে না। এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও নৌকা প্রার্থী গোলাম ফারুক পিংকুর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা