ফাইল ছবি
রাজনীতি

বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির ডাকা দেশব্যাপী আরও ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

আরও পড়ুন: বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৬ টা থেকে শুরু হয়ে এ হরতাল চলবে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬ টা পর্যন্ত। বিএনপির কর্মসূচির সমর্থনে আজ একই সাথে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জামায়াতসহ আন্দোলনরত সমমনা দলগুলোও হরতাল পালন করছে।

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

আরও পড়ুন: ভোটকেন্দ্র ও বিদ্যালয়ে আগুন

সে সময় রিজভী বলেন, একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে। গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে।

এছাড়া সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা করছে। আমি বিএনপির পক্ষ থেকে এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন: ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

এদিকে হরতালের আগ মুহূর্তে রাজধানীসহ সারা নাশকতা দেশে বেড়েছে। শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় এখন পর্যন্ত নারী-শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: হরতালেও পরিবহন চলবে

ট্রেনে নাশকতার পর রাতেই গোপীবাগের কাছাকাছি একটি বস্তি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এছাড়া রাতে রাজধানীর ডেমরায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়। এর আগে সন্ধ্যায় মগবাজারে নির্বাচন বিরোধী মশাল মিছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের বিপরীত পাশের রাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা