ছবি: সংগৃহীত
রাজনীতি

ষড়যন্ত্র ভেদ করে আবারও ক্ষমতায় যাবে আ’লীগ

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ভেদ করে জনমতের ভিত্তিতে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় যাবে।

আরও পড়ুন: নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ প্রস্তুত

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন। প্রচার-প্রচারণার শেষ দিনে তিনি ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, কর্মীসভা ও পথসভা করেন।

বদিউজ্জামান সোহাগ বলেন, ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন আর ভঙুর অবস্থায় নেই। জোড়া-তালি দিয়ে চলতে হয় না। শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ ১৯৯৬ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখলে রাখবে।

সুন্দরবন সংলগ্ন মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা দুটিকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এখানে কোনো দুর্নীতি থাকবে না। দলের মধ্যে থাকবে না কোনো গ্রুপিং।

আরও পড়ুন: রাজশাহীর ২ ভোটকেন্দ্রে আগুন

তিনি আরও বলেন, নির্বাচনের পরে অগ্রাধিকার ভিত্তিতে মোরেলগঞ্জ পৌরসভায় পানি সাপ্লাই, মিনি স্টেডিয়াম নির্মাণ, শরণখোলায় পর্যটনকেন্দ্র স্থাপন, পানগুছি নদীর ব্রিজ নির্মাণ কাজ তরান্বিত ও গোটা এলাকা মাদকমুক্ত করা হবে।

আওয়ামী লীগ সরকার দেশের অভাবনীয় উন্নয়ন করেছেন। তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ঋণী। সময় এসেছে ৭ তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে তার ঋণ শোধ করার। তাই আমরা সকলে ৭ তারিখ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে কৃতজ্ঞতা জানাতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী বদিউজ্জামান সোহাগের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা।

আরও পড়ুন: পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

পৌরসভার মেয়র এসএম মনিরুল হক তালুকদার এ পথসভার সভাপতিত্ব করেন। পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান ও বীর মুক্তিযুদ্ধা ডাক্তার মোসলেম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, প্রবীর রঞ্জণ হালদার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, শফিকুর রহমান লাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও খান হাসিবুর রহমান প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা