ফাইল ছবি
সারাদেশ

রাজশাহীর ২ ভোটকেন্দ্রে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা ও বাগমারা উপজেলায় ২ টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও সেখানকার বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

আরও পড়ুন: ঢাকায় আসছে জাপানের প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতের কোনো একসময় এ আগুন দেয়া হয়।

জানা গেছে, বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের ১৫ টি চেয়ার, টেবিল ও আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। অপরদিকে বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর আক্কেলপুর উচ্চ বিদ্যালয়েরও কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

আরও পড়ুন: শেষ হলো প্রার্থীদের প্রচার-প্রচারণা

জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী জানান, রাত সাড়ে ১১ টার দিকে আগুন লাগে। অফিসের পেছনের জানালার ফাঁক দিয়ে এ আগুন দেয়া হয়। সেখানে পেট্রোল পড়ে থাকতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা এ আগুন দিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করবো।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ২ টি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা